
রাষ্ট্রীয় প্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। ক্যাডার, জেলাপ্রশাসক এ ধরনের শব্দগুলো বাদ দেওয়ার সুপারিশ করবে তারা। সেই সঙ্গে সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না বলেও আশা করে কমিশন।
রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এসব কথা জানান।আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, সরকারি চাকরিজীবীরা যেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত বা রাজনৈতিক কথা না বলতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে সংস্কার কমিশন।
আমলারা আমলাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কাক কাকের মাংস খায় না।জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সংস্কার কমিশনের সদস্য ড. মোখলেস উর রহমান বলেন, এসিল্যান্ড, রেজিস্ট্রি অফিস সম্পর্কে বাজে ধারণা আছে অনেকের। সেখান থেকে দুর্নীতি দূর করতে কিছু প্রস্তাবনা দেওয়া হবে।
সাংবাদিক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বসা হবে।তিনি আরও বলেন, মানুষ যে পরিবর্তন চায় তা করতেই এই সরকার এসেছে। এতদিনের অনিয়মের পেছনে দোষ সরকারি কর্মকর্তাদেরও আছে। সামনের দিনে আরও পরিবর্তন দেখা যাবে।



