লাকসাম কলেজে অনার্স নবীন শিক্ষার্থী বরণ অনুষ্ঠান

লাকসাম (কুমিল্লা):
লাকসাম নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ শাখা ছাত্র শিবিরের আয়োজনে ২০২৪-২৫ সেশনের অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ৯টায় কলেজের পশ্চিম পাশের ভবনের ষষ্ঠ তলার হল রুমে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে ছাত্র শিবিরে যোগদানের আহ্বান জানানো হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ শাখার সভাপতি ইয়াকুব হাসান রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং কুমিল্লা মহানগর শিবির সভাপতি, হাসান আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দীন সিদ্দিকী। তিনি তার বক্তব্যে বলেন, “নবীন শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের সম্পদ। শুধু একাডেমিক পড়াশোনা নয়, তাদের উচিত নৈতিকতা, শৃঙ্খলা ও চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে নিজেকে গড়ে তোলা। সময়কে সঠিকভাবে কাজে লাগানো, নিয়মিত পাঠ্য অধ্যয়ন ও সৎ সাহসের সঙ্গে জীবনের লক্ষ্য অর্জনের চেষ্টা করতে হবে। বর্তমান যুগে প্রযুক্তি একটি বড় সুযোগ হলেও এর অপব্যবহার তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। তাই অযাচিত মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের পরিবর্তে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার চর্চায় মনোযোগী হতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক ও নবীন-প্রবীণ শিক্ষার্থীরা।



