জাতীয়

নিষিদ্ধ ঘোষণার পর রাজধানীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

রাজধানীতে ঝটিকা মিছিল করেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে সংগঠনটির ২০ জন নেতাকর্মী রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে মিছিলটি শুরু করে।

পরে মিছিলটি ধানমন্ডি ৩২ হয়ে শুক্রাবাদ-সোবহানবাগ মোড় ঘুরে ৩২ নম্বরে এসে শেষ হয়।এ সময় মিছিলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান জনি, সহ-সভাপতি ওয়ালিউল সুমন, সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান সজিব, প্রচার সম্পাদক

তরিকুল ইসলাম তারেক, কৃষি সম্পাদক মোহাম্মদ হুসেন, উপ-শিক্ষা সম্পাদক রিয়াজুল ইসলাম, উপ-ত্রাণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপ-গণশিক্ষা সম্পাদক মুস্তাকিম, উপ-সম্পাদক সেলিম রেজা ও সাবেক সহ-সম্পাদক লাভলু অংশ নেন।

হত্যা-নির্যাতন-ধর্ষণ-যৌন নিপীড়ন এবং সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার দায়ে বুধবার (২৩ অক্টোবর) ছাত্রলীগকে নিষিদ্ধ করে গেজেট জারি করেছে অন্তর্বর্তী সরকার।

Show More

Related Articles

Back to top button