দেশজুড়ে

ভোটার হতে গিয়ে ধরা পড়লো ‘নকল’ বাবাসহ রোহিঙ্গা নারী

চট্টগ্রামের আনোয়ারায় ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) করতে গিয়ে ধরা পড়েছেন এক রোহিঙ্গা নারী। ওই নারী, তার রোহিঙ্গা বাবা ও বাবা পরিচয় দেওয়া আনোয়ারার এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নির্বাচন অফিসে ছবি তোলার সময় তাদের আটক করা হয়।আটককৃতরা হল, রোহিঙ্গা নারী সুমাইয়া আক্তার (১৯), তার প্রকৃত রোহিঙ্গা বাব মো. তৈয়ব (৪৫) ও ভুয়া বাবা মো. ইসমাইল (৬৫)। তাদের মধ্যে ইসমাইল উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খুরুস্কুল গ্রামের মৃত সাঁচি মিয়ার ছেলে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার।ইউনিয়ন পরিষদের প্রদত্ত কাগজপত্রের বিষয়ে জুঁইদন্ডী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম বলেন, প্রথমে আমার কাছে এলে আমি তাদের কাগজপত্রে স্বাক্ষর করিনি, পরে হয়তো কারো মাধ্যম ধরে অন্যজনের কাগজপত্রের ভেতর দিয়ে আমার স্বাক্ষর নিয়ে নিয়েছে।

উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, বুধবার এনআইডি কার্ডের ছবি তোলার সময় একজন মেয়েকে সন্দেহ হলে তাকে আটক করি। তার বাবা পরিচয়ে আসা মো. ইসমাইল ও রোহিঙ্গা মো. তৈয়বকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।তিনি বলেন, আটক রোহিঙ্গা ওই নারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি জন্ম নিবন্ধও জমা দিয়েছেন। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

Show More

Related Articles

Back to top button